২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী কক্সবাজার যাবেন রোববার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার কক্সবাজার যাচ্ছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 10:38 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

দুপুর সাড়ে ১২টার দিকে তার কক্সবাজার পৌঁছার কথা বলে প্রশাসন ও দলের পক্ষ থেকে জানানো হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহম্মদ হোসেন জানান, প্রধানমন্ত্রীর আগমণ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

File Photo

File Photo

File Photo

দুপুরের পর নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন করবেন।

জনসভা শেষে বিকাল ৫টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন, বলেন আহম্মদ হোসেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছায় কক্সবাজারে সাগরের কোল ঘেঁষে ২৫ একর জমির উপর বিসিবির অর্থায়নে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্রেক্স নির্মাণ করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কক্সবাজারে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃংখলা বাহিনী।