২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া ঘাট নিয়ে আন্ত-মন্ত্রণালয় বৈঠক রোববার

মাওয়া ঘাটের স্থান পরিবর্তনের বিষয়ে রোববার আন্তমন্ত্রণালয় বৈঠক হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 09:25 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাওয়ার পদ্মা নদীতে বিআইডব্লিউটিএ-এর ‘সন্ধানী’ জাহাজে এ বৈঠক বসছে বলে প্রশাসন জানায়।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে পানিমস্পদ, যোগাযোগ ও নৌপরিবহন মন্ত্রণালয়সহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় উপজেলা চেয়ারম্যান উপস্থিত থাকবেন।

মন্ত্রণালয় তিনটির সংশ্লিষ্ট মন্ত্রীরাও এতে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

এ ছাড়াও বৈঠকে যোগাযোগ মন্ত্রণালয় সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, এডিসি (রাজস্ব) মো. গোলাম সারোয়ার ভূইয়া, সেতু বিভাগ, সড়ক ও জনপথ, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিসহ প্রশাসনের উচ্চ পদস্ত কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিসি মাওয়া জোনের এক কর্মকর্তা জানান, পদ্মা সেতুর কাজ জুন মাসের মধ্যে শুরু হবে বলে মাওয়া ঘাট সেতুর কাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই ঘাট সরিয়ে নিতে কর্তৃপক্ষ ইতিমধ্যে কাজ শুরু করেছে।