পাঁচবিবিতে জাল ডলার উদ্ধার, আটক ৩
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা থেকে ২৬ হাজারের বেশি জাল ইউএস ডলার উদ্ধার করেছে র্যাব।
জয়পুরহাট প্রতিনিধি, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-
শনিবার দুপুরে এ অভিযানের সময় এক নারীসহ তিন জনকে আটক করা হয়। এরা ডলার ব্যবসায়ী বলে দাবি র্যাবের।
আটকরা হলেন দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার দুর্গাপুর মাছুয়াপাড়া গ্রামের প্রয়াত আজেন্দ্র নাথের মেয়ে শান্তিরানী (২৭), বড় হরিপুর মুন্সিপাড়া গ্রামের শামছুল হকের ছেলে শফিকুল ইসলাম (২৭) এবং রংপুরের পীরগাছার পশ্চিম ডেবু আমডারা গ্রামের সাত্তার প্রামানিকের ছেলে ছাদেকুল ইসলাম (২৪)।
জয়পুরহাট র্যাব ক্যাম্প কমান্ডার মেজর আব্দুর রহিম জানান, আটাপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে ২৬ হাজার ১১০ জাল ইউএস ডলার পাওয়া যায়।
এরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় জাল ডলারের ব্যাবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে আসামিদের সোপর্দ করাসহ পাঁচবিবি থানায় মামলা করা হয়েছে।
