২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে আবার সোনা আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি পৃথক ঘটনায় প্রায় ২১ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 11:10 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

এর মধ্যে একটি ঘটনায় সাইফুল ইসলাম নামে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।

সন্ধ্যা পৌনে আটটার সময় ইমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটের বোর্ডিং ব্রিজ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০০ টি সোনার বার উদ্ধার করে শুল্ক পুলিশ।

শুল্ক বিভাগের এসি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটককৃত সোনার পরিমান ১১ দশমিক কেজি। এর দাম প্রায় ৫ কোটি টাকা।”

এর কিছুক্ষণ পরেই সাইফুল ইসলামকে ১০ কেজি সোনাসহ আটক করা হয় বলে জানান সাইফুল।