২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মলদ্বারে ইয়াবা রেখে পাচার

মলদ্বারে ইয়াবা রেখে পাচারের সময় এক যুবককে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরো

রয়টার্স

Published : 20 Feb 2014, 09:40 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

গ্রেপ্তারকৃত ওসমান গণি (১৮) কক্সবাজারের উখিয়া উপজেলার ধোয়া পালং গ্রামের কাশে আলীর পুত্র।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডে সিটি কলেজের সামনে রিকশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রামের পরিদর্শক তপন কান্তি শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তার শরীর তল্লাশি করে এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি বলেন, “দুটি আলাদা প্যাকেটে পাঁচশ করে বিশেষ ব্যবস্থায় মলদ্বারের ভেতর রাখা ছিল ট্যাবলেটগুলো।”

তপন জানান, ইয়াবাগুলো এনাম নামে এক ব্যক্তিকে দেয়ার জন্য কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা বাজার থেকে ময়নুল নামে মায়ানমারের লোক তাকে দিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান জানিয়েছে।

তার বিরুদ্ধে সদরঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।