চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
চট্টগ্রাম নগরীতে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত নুর আলী (২৪) কর্ণফুলী থানাধীন মইজ্জ্যার টেকের চরলক্ষ্যা এলাকার তমিজ বল্লারের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে নিজ ঘরে সুইচে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নুর আলী।
“হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
