২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতির মর্যাদা পেলেন ফরাসউদ্দিন

বেতন ও চাকরি কমিশনের সভাপতি মোহাম্মদ ফরাসউদ্দিনসহ পূর্ণকালীন চার সদস্যের পদমর্যাদা ঠিক করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 05:42 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

একইসঙ্গে তাদেরকে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, ফরাসউদ্দিনকে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতির পদমর্যাদায় বেতন ও চাকরি কমিশনের সভাপতি (পূর্ণকালীন) হিসাবে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

গত বছরের ২৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে ১৬ সদস্যের বেতন ও চাকরি কমিশন গঠন করে সরকার।

তাদের মধ্যে কমিশনের পূর্ণকালীন তিন সদস্য সাবেক হিসাব মহা নিয়ন্ত্রক মো. সাহাদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব খুরশীদ আলম এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সাবেক সচিব মুহম্মদ আবুল কাশেমকে সচিব পদমর্যাদায় ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

বেতন ও চাকরি কমিশনের সভাপতিসহ চার সদস্যের নিয়োগ ভূতাপেক্ষভাবে গত বছরের ১৭ ডিসেম্বর থেকে ধরা হয়েছে।

ফরাসউদ্দিনকে প্রধান করে ‘পে অ্যান্ড সার্ভিসেস কমিশন’