২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বস্তিতে আগুন

বরিশাল নগরীর ভাটার খাল বস্তিতে অগ্নিকাণ্ডে ২৫টি বসতঘর পুড়ে গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 04:10 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বৃহস্পতিবার ভোরের দিকে কীর্তনখোলা নদী সংলগ্ন ওই বস্তিতে অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বস্তির বাসিন্দা মালেকা বেগমের ঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূচনা হয়েছে।

বাঁশ, কাঠ ও টিন দিয়ে তৈরি ঘরগুলো পাশাপশি হওয়ায় মুহূর্তের মধ্যে ২৫ বসতঘর পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।