২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরের কাহারোল ও খানসামায় বিএনপি জয়ী

দিনাজপুরের কাহারোল ও খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। 

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 04:19 AM

Updated : 01 Sep 2026, 12:28 PM

সহকারী রির্টানিং অফিসার এম. এ. সাইদ জানিয়েছেন, কাহারোলে বিএনপি প্রার্থী মামুনুর রশিদ চৌধুরী ঘোড়া প্রতীকে ৩০ হাজার ৩৬৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোপেশ চন্দ্র আনারস প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৪৭১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের ওসমান গনি তালায় ১৯ হাজার ৭৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হৃদয় চন্দ্র রায় টিয়া পাখি নিয়ে পেয়েছেন ১৯ হাজার ২৪০ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের  জুলেখা বেগম ফুটবলে ২৭ হাজার ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিরা মাহবুব কলসে পেয়েছেন ১৬ হাজার ৮৬৫ ভোট।

সহকারী রিটার্নিং অফিসার এনামুল হক জানিয়েছেন, খানসামা উপজেলায় বিএনপির সহিদুজ্জামান শাহ আনারসে ৪০ হাজার ৩৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মাহফুজার রহমান চৌধুরী মটরসাইকেলে পেয়েছেন ২৬ হাজার ৭২১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের এটিএম সুজাউদ্দিন শাহ উড়োজাহাজে ৩৫ হাজার ৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিপ্লব কুমার সিংহ রায় টিউবওয়েলে পেয়েছেন ১৯ হাজার ৯৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মিনা বেগম কলসে ৪৮ হাজার ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নুরায়না বেগম প্রজাপতি নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৯৩২ ভোট।