বাহুবলে আ.লীগের প্রার্থী জয়ী
হবিগঞ্জের বাহুবল উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে হেফাজত নেতা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
উপজেলার ১ লাখ ১২ হাজার ৭৩০ ভোটারের মধ্যে ৬৩ হাজার ২৬৮ জন ভোট দিয়েছেন। ভোট প্রয়োগের হার শতকরা ৫৬ ভাগ।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে ১৩ হাজার ৭৬০ ভোট পেয়ে হেফাজতের নেতা শিহাব উদ্দিন সাকিব জয়ী হয়েছেন।
আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ৪১ হাজার ৫১২ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী নাদিরা খানম।
