রাজশাহীর মোহনপুরে বিএনপির চেয়ারম্যান
রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি (এরশাদ)সমর্থিত প্রার্থীরা যথাক্রমে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত মো. আবুল কালাম আজাদ টিউবওয়েল প্রতীকে ৫৩ হাজার ২৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত মোছা. বানেছো কলস প্রতীকে ৪০ হাজার ৪৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
