২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর সদরেও চেয়ারম্যান বিএনপির

সরিষাবাড়ির পর জামালপুর সদরেও চেয়ারম্যান হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 02:13 AM

Updated : 01 Sep 2026, 12:28 PM

সদর উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার জানান, বিএনপি সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন মল্লিক কাপ-পিরিচ প্রতীকে ৮৪ হাজার ৭১৯ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত বিজন কুমার চন্দ দোয়াত কলম প্রতীকে পান ৭৬ হাজার ২০৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ৮৫ হাজার ৮৭৯ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী কাজী মসিউর রহমান (উড়োজাহাজ)।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত খলিলুর রহমান তালা প্রতীকে পেয়েছেন ৭০ হাজার ৩৩৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮৫ হাজার ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী শেলীনা বেগম (কলস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ফেরদৌসি বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৫৬৪ ভোট।

সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোহাম্মদ আলী জানান, সরিষাবাড়ি উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম আনারস প্রতীকে ৭৪ হাজার ১৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত গিয়াস উদ্দীন পাঠান  দোয়াত কলমে পেয়েছেন ৬২ হাজার ৯৫৬ ভোট।