অভয়নগরে বিএনপি প্রার্থীরা জয়ী
যশোরের অভয়নগর উপজেলায় তিনটি পদেই বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।
বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা সিফাত মেহনাজ বলেন, চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে নুরুল হক মোল্লা ৬৫ হাজার ৩৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রবিন অধিকারী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৯৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মো. ইমাদ উদ্দীন চশমা প্রতীকে ৫২ হাজার ৯৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা বেগম প্রজাপতি প্রতীকে ৬৩ হাজার ৪১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
