কিশোরগঞ্জে ২টি আ.লীগ ও ১টি বিএনপি
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে কিশোরগঞ্জে দুইটিতে আওয়ামী লীগ সমর্থিত এবং একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী জয়লাভ করেছে।
বুধবার ভোট গণনা শেষে রাতে কিশোরগঞ্জে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জামিল আহমেদ ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
এ জেলার তিনটি উপজেলায় প্রথম দফায় নির্বাচন হয়।
বাজিতপুর উপজেলায় আনারস প্রতীক নিয়ে বিজয়ী আওয়ামী লীগ সমর্থিত মো. সারোয়ার আলম পেয়েছেন ৫১ হাজার ৪ শত ৬০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকে বিএনপি সমর্থিত কাইয়ুম খান হেলাল পেয়েছেন ৪২ হাজার ৩ শত ৯৪ ভোট।
নিকলী উপজেলায় কাপ-পিরিচ প্রতীক নিয়ে বিজয়ী আওয়ামী লীগ সমর্থিত কারার সাইফুল ইসলাম পেয়েছেন ১৯ হাজার ২৩১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকে বিএনপি সমর্থিত বদরুল মোমেন মিঠু পেয়েছেন ১৪ হাজার ৬৩৫ ভোট।
করিমগঞ্জ উপজেলা
করিমগঞ্জ উপজেলায় মোটর সাইকেল প্রতীক নিয়ে বিজয়ী বিএনপি সমর্থিত সাইফুল ইসলাম সুমন পেয়েছেন ৩৪ হাজার ৬৯০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত নাসিরুল ইসলাম খান আওলাদ পেয়েছেন ৩০ হাজার ৫৬০ ভোট।
