শৈলকূপা থানার ওসি প্রত্যাহার
নির্বাচন কমিশনের নির্দেশে ঝিনাইদহের শৈলকূপা থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আনোয়ার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্ব করতে পারেন এমন অভিযোগে এসেছিল।”
পুলিশ সুপার আরো জানান, ওই রাতেই শৈলকূপা থানায় মো. মনিরুজ্জামানকে নতুন ওসি নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একই ধরনের অভিযোগে ডিসেম্বরে প্রত্যাহার করে আনোয়ার হোসেনকে পুলিশ লাইনে পাঠানো হয়েছিল।
