সুনামগঞ্জে আ. লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুনামগঞ্জ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এরা হলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ওয়াহিদুর রহমান সুফিয়ান এবং জেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য মণীষ কান্তি দে মিন্টু।
এরা দুজনই সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীকে সমর্থন না দিয়ে আলাদাভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য এ দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
