খুবির ভর্তি পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু
খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক এস এম আতিয়ার রহমান জানান, ২৭, ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ক্যাম্পাসসহ ৬টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্র ছাড়াও খুলনা সিটি কর্পোরেশন উইমেন্স কলেজ, রেভারেন্ড পল্স হাইস্কুল, আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা মডেল স্কুল এন্ড কলেজ এবং পাবলিক কলেজে পরীক্ষা হবে।
