প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে তছির আহাম্মদ
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক তছির আহাম্মদকে প্রধান তথ্য কর্মকর্তার চলতি দায়িত্ব দেয়া হয়েছে।
এতোদিন প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব পালন করে আসা আমিনুল ইসলামের চাকরির মেয়াদ মঙ্গলবারই শেষ হচ্ছে। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ২০১২ সালের ১৮ জুন প্রধান তথ্য কর্মকর্তা হিসাবে নিয়োগ পান।
১৯৮২ ব্যাচের (নিয়মিত) তথ্য ক্যাডারের কর্মকর্তা তছির ২০০৯ সালে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পান।
এর আগে তিনি তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ উপ-প্রধান তথ্য কর্মকর্তা এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করেন।
একই আদেশে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক কামরুন নাহারকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
