২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঁচজনের মেয়াদ বাড়ল

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ মো. সাইফুজ্জামান ও সহকারী প্রেস সচিব আসিফ কবিরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 04:25 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এসব নিয়োগের বিষয়ে আলাদা আলাদা আদেশ জারি করে।

এতে বলা হয়, ওই পাঁচজনের চাকরির মেয়াদ হবে প্রধানমন্ত্রীর মেয়াদকালীন সময় পর্যন্ত, অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে।

আগের চুক্তিভিত্তিক নিয়োগের ধারাবাহিকতা ও একই শর্তে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।