২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল পুনরুদ্ধারে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

দখলকৃত ছাত্রহলগুলো পুনরুদ্ধারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 01:41 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

হল উদ্ধারের দাবিতে আন্দোলনে জগন্নাথের শিক্ষার্থীরা

মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায়।

এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে শিক্ষার্থীরা চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা নয়াবাজারে অবস্থান নেয়। সেখানে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ প্রদর্শনের পর প্রেস ক্লাবের দিকে রওনা দেয় সহস্রাধিক শিক্ষার্থী।

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম, “শিক্ষার্থীরা এখানে কিছু দাবিতে তারা অবস্থান নিয়েছিল। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেলা আড়াইটার দিকে তারা চলে যাওয়ার পর গাড়ি চলাচল শুরু হয়েছে।”

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ১১টি হল বেদখল অবস্থায় রয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।