রাজৈরে আচরণবিধি লঙ্ঘনে ২ জনের জরিমানা
নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের দায়ে মাদারীপুরের রাজৈর উপজেলায় এক চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলেন, আচরণবিধি অনুযায়ী বেলা ২টার আগে প্রচারণা চালানোর সময় চেয়ারম্যান পদপ্রার্থী শাজাহান খানের (প্রতীক আনারস) সমর্থক শহিদুল মোল্লা (৩৮) ও রানা ফকিরকে (১৮) ১০ হাজার করে এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী সাহাবুদ্দিন সাহার সমর্থক শহিদুল হাওলাদারকে (৪৫) ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
