২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চসিকের সাহিত্য পুরস্কার

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) প্রথমবারের মতো সাহিত্য পুরস্কার ঘোষণা করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 08:46 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

সোমবার সিসিসি’র পক্ষ থেকে জানানো হয়, সাহিত্যের বিভিন্ন শাখায় মোট পাঁচজনকে এ পুরস্কার দেয়া হবে।

আগামী ২১ ফেব্রুয়ারি বিকালে মুসলিম হল প্রাঙ্গণে সিসিসি আয়োজিত বইমেলা প্রাঙ্গণে এই পুরস্কার দেয়া হবে।

মনোনীতরা হলেন- কবিতায় স্বপন দত্ত, কথাসাহিত্যে ফেরদৌস আরা আলীম, শিশু সাহিত্যে ফাহমিদা আমিন, প্রবন্ধ ও গবেষণায় মহীবুল আজিজ এবং বিশ্ব সাহিত্যে মুহাম্মদ নাসির উদ্দিন।

সিসিসির জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের লেখক ও সাহিত্যপ্রেমীদের উৎসাহিত করতেই এ পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে। জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুসারে পাঁচ জনকে মনোনীত করা হয়েছে।

প্রতি বছর এ পুরস্কার দেয়া হবে বলে জানান সাইফুদ্দিন।

২১ ফেব্রুয়ারি পুরস্কার প্রদান অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং সিটি মেয়র এম মঞ্জুর আলম উপস্থিত থাকবেন বলে সিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।