২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে পোশাক শ্রমিকের লাশ

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল আড়াবাড়ির বিল থেকে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 07:20 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

যাত্রাবাড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজিব (২২) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

রাজিবকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, হত্যার কারণ তদন্ত করা হচ্ছে।

রাজিব মাতুয়াইল এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।