মুরাদ হত্যার ৬ আসামির আত্মসমর্পণ
হাই কোর্ট থেকে পাওয়া জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসর্পণের পর কারাগারে পাঠানো হয়েছে চট্টগ্রামে যুবলীগ নেতা হুমায়ন কবির মুরাদ হত্যা মামলার ছয় আসামিকে।
সোমবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম আহমেদ সাঈদের আদালতে আত্মসমর্পণের পর বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন খোকন চন্দ্র তাঁতি, আলী হোসেন, জিয়া উদ্দিন সোহাগ, মো. সুমন ও মো. মাসুম।
তারা সবাই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
আসামিপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানান, গত ২৭ জানুয়ারি খোকনসহ অন্যরা উচ্চ আদালত থেকে জামিন নেন।
“জামিনের শেষ দিনে সোমবার তারা নিম্ন আদালতে আবারও জামিন চাইলে বিচারক আবেদন নাকচর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
গত বছরের ২৮ অক্টোবর রাতে চট্টগ্রামের আমবাগান এলাকায় দলীয় কোন্দলের জেরে খুন হন মুরাদ।
ঘটনার পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে খোকন তাঁতিসহ কয়েকজনকে আসামি করে খুলশী থানায় মামলা করেন।
