২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে যুবলীগ নেতা খুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় স্থানীয় এক যুবলীগ নেতাকে নিজ বাড়িতে ঢুকে জবাই করেছে দুর্বৃত্তরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 04:33 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

নিহতের বড়ভাই সৈয়দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ‘ডাকাত প্রতিরোধ কমিটি’ তৈরি করায় দুর্বৃত্তরা তার ভাইকে হত্যা করেছে।

তিনি বলেন, ভোরে ২০/২৫ জন অস্ত্রধারী তাদের বাড়িতে ঢুকে মুজিবকে ধারালো অস্ত্রদিয়ে এলোপাতাড়ি কোপায়। এক পর্যায়ে তারা গলায় আঘাত করে পালিয়ে যায়।

এ সময় বাধা দিতে গেলে তার বাবা আবুল হাশেমও (৫৫) আহত হন।

দ্রুত তাদের হাসপাতালে নেয়া হয়। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার ভাইয়ের মৃত্যু হয়।