রাজশাহীতে অস্ত্রসহ গ্রেপ্তার ৪
রাজশাহী নগরীতে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার বিকালে পদ্মা গার্ডেন এলাকা থেকে গ্রেপ্তাররা হলেন এমদাদুল, সনি, আজিজুল ও বাবলু। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।
র্যাবের কলোনি ক্যাম্পের কমান্ডার মেজর শফিকুল ইসলাম জানান, তাদের কাছ থেকে ৭.৬৫ মডেলের দুটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।
মেজর শফিকুল আরো জানান, অস্ত্র কেনা-বেচা করতে শিবগঞ্জ থেকে এ চার অস্ত্র ব্যবসায়ী রাজশাহী মহানগরীর বড়কুঠি এলাকায় পদ্মা গার্ডেনে অবস্থান নেয়।
খবর পেয়ে র্যাবের গোয়েন্দা বিভাগের সদস্যরা গ্রাহক সেজে তাদের গ্রেপ্তার করে।
