শাবির ২৪ বছরে পদার্পণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার বসন্তের প্রথম দিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
সকাল সাড়ে ৯টায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য আধ্যাপক আমিনুল হক ভূইয়া। এরপর সকাল ১০টা উপাচার্য ভবনের সামনে থেকে শুরু হয় আনন্দ শোভযাত্রা।
এ সময় মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেসে উপাচার্য বলেন, “শুধু বাংলাপদেশে নয়; অতি অল্প সময়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশের বাইরেও ছড়িয়ে গেছে।”
গত ২৩ বছরে দেশ গঠনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং ভবিষ্যতেও করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসে চিত্র প্রদশর্নীর আয়োজন করেছে শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফি অ্যাসোসিয়েসন (সুপা)। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘শিকড়’ এবং রাতে কনসার্টের আয়োজন করেছে মিউজিক্যাল সংগঠন ‘রিম’।
১৯৯১ সালের এই দিনে তিনটি বিভাগে ১২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। বহু চড়াই-উতরাই পেরিয়ে সেখানে ছয়টি অনুষদে ২৫টি বিভাগ রয়েছে।
