২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াকাটায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটায় পুকুরে ডুবে মারা গেছে দুই ভাই-বোনসহ তিন শিশু।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 09:59 AM

Updated : 01 Sep 2026, 12:25 PM

তিন শিশু হলো- হালিমের মেয়ে ফাহিমা (৫) এবং তার খালাত ভাই-বোন রুমী (৭) ও হাবিব (৫)।

কুয়াকাটা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রুমি ও হাবিব তাদের বাবা মো. রনি ও মা আয়শা বেগমের সঙ্গে সপ্তাহ খানেক আগে ঢাকা থেকে কুয়াকাটায় খালার বাড়িতে বেড়াতে এসেছিল।

বুধবার বিকালে তিন শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। এরপর দীর্ঘসময় তাদের সাড়া না পেয়ে সন্ধ্যায় পুকুরে জাল ফেলে তাদের লাশ পাওয়া যায়।