২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরচুলা কারখানায় আগুন আতংক, আহত ২৬

নীলফামারী শহরে একটি পরচুলা তৈরির কারখানায় আগুন আতংকে হুড়োহুড়িতে অন্তত ২৬ শ্রমিক আহত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 09:54 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বুধবার বিকালে ‘গোল্ড টাইমিং ম্যানুফ্যাকচারিং বিডি লিমিটেড’ নামের এ কারখানায় আহতদের আহতদের মধ্যে তিন জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।

নীলফামারী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক সিমু ও সাজেদা জানান, বিকালে কারখানার দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখে শ্রমিকরা তাড়াহুড়া করে কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করে।

এ সময় নামতে গিয়ে অন্তত ২৬ জন শ্রমিক আহত হন।

এদের মধ্যে শ্রমিক লাকি, মিতা ও মুক্তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কারখানার উপ-মহাব্যবস্থাপক সুব্রত সরকার জানান, কারখানার রেগুলেটর থেকে ধোঁয়া বের হলে শ্রমিকরা আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করে বের হতে গেলে কয়েকজন সামান্য আহত হন।