চুয়াডাঙ্গায় মাদ্রাসার দপ্তরি খুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক মাদ্রাসা কর্মচারীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) ফকির আজিজুর রহমান জানান, দুর্বৃত্তরা শফিউদ্দীনকে রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান শফিউদ্দীন।
স্থানীয়রা জানান, রাতে বাড়ি থেকে বের হয়ে ফোনে কথা বলছিলেন শফিউদ্দীন। এ সময় ৭/৮ জন অজ্ঞাতপরিচয় লোক হামলা চালায়। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হবে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সম্ভবত বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে এ হত্যাকাণ্ড হয়েছে। তবে, তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না।”
