২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন দিচ্ছে ২৫ কিস্তির সুবিধা

নিম্ন ও মধ্য আয়ের গ্রাহকদের ক্রয় ক্ষমতার আওতায় নিয়ে আসতে সর্বোচ্চ ২৫ কিস্তিতে  ইলেকট্রনিক্স পণ্য কেনার সুবিধা দিয়েছে আরবি গ্রুপের প্রতিষ্ঠান ওয়ালটন।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 09:50 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ওয়ালটন জানায়, চলতি ফেব্রুয়ারির ৩ তারিখ থেকে ২৫ কিস্তির এই সুবিধা কার্যকর হয়েছে। সারাদেশে ওয়ালটনের সব বিপণীতে ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে এই সুবিধা পাওয়া যাবে।

এর আগে সর্বোচ্চ ১৮ কিস্তিতে ওয়ালটন পণ্য কেনার সুবিধা ছিলো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, মার্কেটিং বিভাগের অতিরিক্ত পরিচালক কামাল হোসেন, প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ফার্স্ট সিনিয়র অ্যাসিসটেন্ট ডিরেক্টর শফিউল্লাহ লিটন ও আল মাহফুজ খান এবং একই বিভাগের এ্যাসিসটেন্ট ডিরেক্টর ওবায়দুল মোর্শেদ।