২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

বাস ও ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষে হবিগঞ্জ সদরে অজ্ঞাত পরিচয় এক নারী (৪০) নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 08:12 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

মঙ্গলবার বিকালে পাইকপাড়া এলাকায় এ দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন সাধন চক্রবর্তী (৫৫), আনোয়ারা খাতুন (৪০), আলেছা বেগম (৩৫), রমাকান্ত দাস (৫২), সাহেব আলী (৫০), অসীম দাস (২৮), রাসেল মিয়া (২৮), ফাতেমা আক্তার (৪০) ও ম্যাক্সিচালক শের আলী (২৫)।

তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, হবিগঞ্জ থেকে সিলেটগামী বিরতিহীন পরিবহনের একটি বাস পাইকপাড়া পৌঁছলে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি ম্যাক্সির সংঘর্ষ হয়।

এতে ম্যাক্সিটি দুমড়েমুচড়ে যায়।

স্থানীয়রা আহত ম্যাক্সিযাত্রীদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অজ্ঞাত পরিচয় এক নারীকে মৃত ঘোষণা করেন।