২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ৩০টি ঘর ভস্মীভূত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মঙ্গলবার দুপুরে ৩০টি ঘর পুড়ে মহিষকুন্ডি পশ্চিমপাড়া গ্রামের এ অগ্নিকাণ্ডে ১২টি পরিবারের প্রায় ২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 05:28 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

দৌলতপুরের ফায়ার সার্ভিসের টিম লিডার রমেশ কুমার জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস দল গিয়ে একঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল হক জানান, আগুনে ৩০টি ঘর ছাড়াও আসবাবপত্র, মালামাল ও গবাদি পশুসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোকতার হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিকভাবে কম্বল বিতরণ করেছেন।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন রাকিবুল ইসলাম, রেজাউল হক, ইদ্রিস আলী, লুৎফর রহমান, নিয়ামত আলী, ইনছার আলী, স্বপন, ইকবাল, শাহাজুল, জিয়ারুল ও মামুন।