২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে জামায়াত নেতা গ্রেপ্তার

নাশকতা পরিকল্পনার অভিযোগে বাগেরহাটে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 04:56 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

মোরেলগঞ্জ থানার ওসি মুহা. আব্দুর রকিব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহাদাৎ হোসেন মোরেলগঞ্জ উপজেলায় সম্প্রতি নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে গোপন বৈঠক করেন।

ওই নাশকতা পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ব্যাপারে জেলা জামায়াতের সেক্রেটারি শেখ আব্দুল ওয়াদুদ বলেন, পুলিশ মিথ্যা অভিযোগে শাহাদাৎ হোসেনকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে কোথাও কোনো মামলা নেই। হয়রানি করতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি তার মুক্তি দাবি করেন।