২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জাপুরে ট্রাকচাপায় নিহত ১

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ট্রাকচাপায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 01:56 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কুর্ণি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোকাদ্দেস আলী (৭০) উপজেলার ইচাইল গ্রামের বাসিন্দা।

মহাসড়ক পুলিশের গোড়াই থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, মোসাদ্দেক ও তার নাতি আরাফাত রাস্তা পার হচ্ছিল। এ সময় বালু ভর্তি একটি ট্রাক(ঢাকা মেট্রো ট-১৮-০৩৭৩) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোসাদ্দেক আলীর মৃত্যু হয়। আহত হয় আরাফাত।

এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে গতিরোধক নির্মাণের প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ তুলে নেয়।

পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।