২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে নসিমন উল্টে নিহত ১

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নসিমন উল্টে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 08:58 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বসন্তপুরে এ দুর্ঘটনায় মারা যান বেল ব্যবসায়ী আইনাল হক (৪৫)।তিনি উপজেলার আগুনিয়াপাড়া গ্রামের মনোয়ার হকের ছেলে।

শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,উপজেলার তমালতলা থেকে নসিমনে করে বেল নিয়ে শেখপাড়া যাচ্ছিলেন আইনাল।

দ্রুত গতিতে চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নসিমনটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি আরো জানান,এ দুর্ঘটনায় আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে ।