২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে হেফাজতে মৃত্যু, মামলায় ওসি

শিবপুর থানায় হেফাজতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ওসিসহ তিন পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 07:43 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

সোমবার নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে মামলাটি দায়ের করেন শিবপুর উপজেলার পুবেরগাঁও গ্রামের প্রয়াত বাসির উদ্দিনের ছেলে মো. সিদ্দিকুর রহমান।

আদালত এ মামলার বিষয়ে নরসিংদী পুলিশ সুপারকে ৩০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেয়।

আসামিরা হলেন শিবপুর থানার ওসি কাজী মিজানুর রহমান, পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ও কনস্টেবল হানিফ।

গত ১ ফেব্রুয়ারি রাতে শিবপুর থানা পুলিশ উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের সুলতান উদ্দিনের ছেলে নির্মাণ শ্রমিক মহসিন মিয়াকে (২৫) । আটক করে থানায় নিয়ে যায়। দুদিন পর তার মৃত্যু হয়।

মামলায় অভিযোগ করা হয়, গত ১ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১২টায় কোনো অভিযোগ ছাড়াই মহসিন মিয়াকে ঘুম থেকে তুলে নিয়ে আসেন থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স।

গ্রেপ্তারের ২৪ ঘণ্টা পরও আসামিকে আদালতে না পাঠিয়ে পরদিন (রোববার) রাতে তার বাড়িতে নিয়ে যায় এবং বাড়ি থেকে শীতের কাপড় ও মোবাইল ফোনসহ তাকে আবার থানায় নিয়ে যায়।

দীঘ ৪৩ ঘণ্টা থানায় আটক রেখে শারীরিক নির্যাতন করার পর তার মৃত্যু হয়।

এ ব্যাপারে থানার ওসি কাজী মিজানুর রহমান জানান, আসামি মহসিন হাতকড়া পরা অবস্থায় গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

এদিকে বাদী জানান, মহসিনের স্বজনরা আসামিদের হুমকিতে ভয় পেয়ে অভিযোগ দায়ের করতে রাজি না হওয়ায় সচেতন নাগরিক হিসেবে তিনি মামলা দায়ের করেন।