২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোমেশনের আওতায় জনপ্রশাসন মন্ত্রণালয়

অটোমেশনের আওতায় আসছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব কার্যক্রম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 02:33 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

নেটওয়ার্কিং, অটোমেশন ও ডাটাবেজ উন্নয়ন শীর্ষক কর্মসূচির মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনা হচ্ছে।

রোববার এক তথ্য বিবরণীতে বলা হয়, অটোমেশনের এই প্রক্রিয়া সম্পন্ন হলে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পেনশন, বাজেট ব্যবস্থাপনা, ছুটি ও শৃঙ্খলামূলক কার্যক্রম, গাড়ি সেবা নগদায়ন, কর্মকর্তাদের এসিআর ও ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনা, পদ-সৃজন ও ব্যবস্থাপনা কার্যক্রম আরো স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে নিষ্পত্তি করা সম্ভব হবে।

সচিবালয় স্বাভাবিক

সচিবালয় স্বাভাবিক

সচিবালয় স্বাভাবিক

এতে বলা হয়, সরকারি কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ে ই-ফাইলিং ব্যবস্থাপনা বাস্তবায়ন শুরু হয়েছে। ইতোমধ্যে ই-ফাইলিং বা নোটিং সিস্টেম ডেভেলপ করা হয়েছে এবং দুই হাজার ২৬ কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ই-মেইল ব্যবহারের সুবিধা সম্প্রসারিত করা হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের সব কর্মকর্তা ও অন্য ক্যাডারের উপসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি ও ব্যক্তিগত তথ্যভাণ্ডার (পিএমআইএস) আধুনিকায়ন করে সব ক্যাডারের কর্মকর্তাকে এর আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।

ইতোমধ্যে বিভিন্ন ক্যাডারের ২৯ হাজার ৫৫৮ কর্মকর্তা তথ্য যুক্ত করতে অনলাইনে নিবন্ধন করেছেন এবং তাদের প্রাথমিক তথ্যভাণ্ডার তৈরিও হয়েছে বলে তথ্য বিবরণীতে বলা হয়।