২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের নিবন্ধন শুরু শনিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের মাস্টার্স প্রথম পর্বের (প্রাইভেট) রেজিস্ট্রেশন আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 07:46 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

অনলাইনে এ কার্যক্রম বিলম্ব ফি ছাড়া ৮ মার্চ পর্যন্ত এবং বিলম্ব ফি সহ ২৯ মার্চ পর্যন্ত চলবে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।