২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি প্রাথমিকের শিক্ষকদের মানববন্ধন

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত ১৫ হাজার ১৯জন শিক্ষকের স্থায়ী নিয়োগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্যানেলভুক্ত শিক্ষকরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 04:35 PM

Updated : 22 Aug 2022, 05:40 PM

রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশে প্রায় দুইশ শিক্ষক অংশ নেন।

সমাবেশে প্যানেলভুক্ত শিক্ষক মো.সোহেল ও মোহাম্মদ শফিউল আলমসহ বেশ কয়েকজন বক্তব্য দেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ২০১২ সালের ২৪ ফেব্রুয়ারিতে লিখিত এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্তভাবে প্যানেলভুক্ত হন তারা।

নির্বাচিত হওয়ার পর ১৬ মাস পার হলেও এসব শিক্ষকদের নিয়োগ না দেওয়ায় সমাবেশ থেকে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

প্রয়োজনীয় শিক্ষকের চাহিদা পুরণের জন্য অবিলম্বে তাদের নিয়োগের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।