২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ জাফর ইকবাল হাসপাতালে ভর্তি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 03:01 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের ব্যক্তিগত সহকারী জায়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

“গত দুয়েকদিন ধরে জ্বর জ্বর অনুভব করছিলেন। সকাল থেকে জ্বরের মাত্রা অনেক বেড়ে যায় এবং একই সঙ্গে পেটেও সমস্যা দেখা দেয়। পরে স্যারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান জানান, অধ্যাপক জাফর ইকবালকে সকালে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। সব স্বাভাবিক থাকলে সোমবার তিনি বাসায় যেতে পারবেন।