২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 12:59 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

রোববার সকালে উপজেলার ফতেপুর বাজার এলাকায় বাগেরহাট-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক (৩০) অ্যালকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পিরোজপুরের বিক্রয় প্রতিনিধি ছিলেন। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলবুনিয়া গ্রামের আবু সাঈদের ছেলে।

বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান বলেন, সকাল ১০টার দিকে সাইনবোর্ড থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক ফতেপুর এলাকায় মোটরসাইকেল আরোহী আব্দুর রাজ্জাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে দিয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

দুর্ঘটনার পর ট্রাকসহ চালক সুজন হাওলাদারকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।