২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রাংকফুর্টের আকাশে ফিরছে বিমান

সাত বছর বন্ধ থাকার পর জার্মানির ফ্রাংকফুর্টে ফের ফ্লাইট চালানোর পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 08:04 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানের নতুন বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে আগামী ৩১ মার্চ থেকে ঢাকা-রোম-ফ্রাংকফুর্ট ফ্লাইট চালানো হবে।”

উড়োজাহাজ সংকটের কারণে ২০০৬ সালে বন্ধ করে দেয়া হয় বিমানের ফ্রাংকফুর্ট রুট।

এরপর ২০০৯ সালের জুন মাসে বেসামরিক বিমান চলাচলের আন্তর্জাতিক কর্তৃপক্ষ (ইকাও) নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ বিমানকে কালো তালিকাভুক্ত করে। ফলে ইউরোপের আকাশ বিমানের জন্য কার্যত নিষিদ্ধ হয়ে যায়।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

কিছু পদক্ষেপ নেয়ার পর ২০১২ সালের ২১ জুলাই ওই কালো তালিকা থেকে বেরিয়ে আসে বাংলাদেশ, সেই সঙ্গে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের আকাশে নিষেধাজ্ঞাও উঠে যায়।

এর পরপরই লন্ডন ও রোমে আবার ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান।

বিমানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আগামী জুনে বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট চালু হলে যুক্তরাজ্যের একটি শহরকেও এ রুটের অন্তর্ভুক্ত করা হবে।