২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দুই দুর্ঘটনায় নিহত ৩

মুন্সীগঞ্জে শুক্রবার দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 08:15 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

এরমধ্যে সিরাজদিখান উপজেলায় দুজন এবং গজারিয়ায়িএকজন নিহত হন বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।

সিরাজদিখান থানার এসআই আরব আলী জানান, ঢাকাগামী গাংচিল পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাওয়গামী একটি সিএনজিচালিতা অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই সিএনজি চালক (২৮) ও এক যাত্রী (৩২) নিহত হন এবং তিন যাত্রী আহত হন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গজারিয়া থানার ওসি মামুন অর রশিদ জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচরে নিয়ন্ত্রণ হারিয়ে সংবাদপত্রের একটি গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে গাড়িচালক শফিকুল ইসলাম (৩০) ঘটনাস্থলে নিহত হন। চালকের সহকারী আহত হয়েছেন।

নিহতের বাড়ি রংপুরে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।