টাঙ্গাইলে ৬টি গাড়িসহ ৮ ডাকাত গ্রেপ্তার
টাঙ্গাইলে পাঁচটি মাইক্রোবাস ও একটি এলিয়ন প্রাইভেটকারসহ আট ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়িগুলো উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।
রাতে গোলাম মাহফিজুর রহমান জানান, এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় দুটি এবং টাঙ্গাইল সদর থানায় একটি ডাকাতি মামলা হয়েছে।
উদ্ধার হওয়া গাড়িরগুলোর মধ্যে সিরাজগঞ্জের কাজীপুর থেকে চারটি এবং গাজীটপুরের কোণাবাড়ী থেকে দুটি গাড়ি লুট করেছিল ডাকাতরা।
তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে ১১নং সেতুর কাছে একটি মাইক্রোবাসকে ডাকাত দলের ব্যবহৃত মাইক্রোবাস পেছন থেকে দিয়ে ধাক্কা দেয়।
এ সময় ডাকাতদল সামনের মাইক্রোবাসের চালক ও যাত্রীদের রশি দিয়ে বেঁধে সেখানে ফেলে রেখে মাইক্রোবাসটি নিয়ে চলে যায়।
এ ঘটনায় সে রাতেই বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় একটি মামলা হয়।
পরে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ গত ৩ ফেব্রুয়ারি ঢাকার আশুলিয়া থেকে মাইক্রোবাস ছিনতাইয়ের সাথে জড়িত নীলফামারীর মজিদের ছেলে মো. জাকিরকে গ্রেপ্তার করে।
তার স্বীকারোকক্তি অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি হায়েস মাইক্রোবাস ও ১টি এলিয়ন প্রাইভেটকারসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।
