২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সাজা খেটে ফিরল ৩ বাংলাদেশি

তিন বছর কারাভোগ শেষে ৩ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 04:59 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বিএসএফ তাদের ফেরত পাঠায়।

এরা হচ্ছেন ফরিদপুরের সালথা থানার হোগলাকান্দি গ্রামের ফিরোজ মোল্লার ছেলে মনিরুল মোল্লা (১৭), বিশু মিয়ার ছেলে মোহাম্মদ রুবেল (১৮) ও কুষ্টিয়ার দৌলতপুর থানার মহিষকুণ্ড গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে পিন্টু হোসেন(২৫)।

এরা ২০১১ সালে পাচারকারীর মাধ্যমে হিলি ও দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে গিয়ে ধরা পড়ে বলে জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার আব্দুল আওয়াল।

তিনি জানান, প্রথমে ভারতের কারাগারে এবং পরে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় এই তিন বাংলাদেশিকে কারাগার থেকে ভারতের কৃষ্ণনগর সেফ হোমে নেয়া হয়।

সেখানে সাজার মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার দুপুর দেড়টায় পতাকা বৈঠকের মাধ্যমে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বিজিবির ও পুলিশের কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার আব্দুল আউয়াল, ইমিগ্রেশন ইনচার্জ এস আই শেখ মাহবুব ও দামুড়হুদার থানার এসআই আবু জাহের।

ভারতের পক্ষে ছিলেন বিএসএফের গেঁদে কোম্পানী কমান্ডার বি বি বিশ্বাস ও  ইমিগ্রেশন ইনচার্জ তন্ময় বিশ্বাস।