২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল ও চাঁদপুরে ১৭০ মণ জাটকা উদ্ধার

যাত্রীবাহী লঞ্চ থেকে বরিশালে ২০ মণ এবং চাঁদপুরে ১৫০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বরিশাল ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 04:00 PM

Updated : 22 Aug 2022, 05:39 PM

বৃহস্পতিবার বরিশাল নদী বন্দর এলাকায় ‘ধানসিড়ি’ নামের লঞ্চ থেকে এবং আগের রাতে মেঘনা নদীতে একটি লঞ্চে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

বরিশালের মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান,  নদী বন্দরের একতলা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ভোলার বোরহানউদ্দিন-বরিশাল রুটে চলাচলকারী ‘ধানসিড়ি’ লঞ্চ এ মাছ উদ্ধার করা হয়।

“জাটকাগুলো ১৩টি এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।”

অভিযানে কোষ্টগার্ড সহায়তা করেছে বলে জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা।

চাঁদপুরে ১৫০ মন জাটকা জব্দ

অন্যদিকে, চাঁদপুরে ১৫০ মন জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. মাহফুজুল ইসলাম জানান, ভোলা থেকে ছেড়ে আসা এমভি টিপু-২ নামের যাত্রীবাহী একটি লঞ্চ চাঁদপুরের মেঘনা নদী দিয়ে ঢাকা যাচ্ছিল।

কোস্টগার্ড সদস্যরা লঞ্চটিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫০ মন জাটকা পায় যার মূল্য ১৮ লাখ টাকা।

এই ঘটনায় কেউ আটক হয়নি।

“জাটকাগুলো বৃহস্পতিবার সকালে অসহায় ও দুস্থ লোকজনের মাঝে বিতরণ করা হয়েছে”, বলেন তিনি।