ইডটকো বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)‘ইডটকো ষষ্ঠ বুয়েট ডিসি ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশীপ ২০১৪’ এর যাত্রা শুরু হয়েছে।
বুধবার এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েটের ডিরেক্টরেট অব স্টুডেন্ট ওয়েলফেয়ার এর পরিচালক মোহম্মদ দেলোয়ার হোসেন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ডি রল্ট।
ইডটকো বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ক্যাটাগরিগুলো হলো- আন্তঃবিদ্যালয় বাংলা বিতর্ক, আন্তঃক্লাব বাংলা বিতর্ক (যে কোনো বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্লাবের জন্য উন্মুক্ত) এবং আন্তঃবিদ্যালয় ইংরেজি বিতর্ক (স্কুল ও কলেজের জন্য উন্মুক্ত)।
প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশ নেয়া শতাধিক দল অংশ নিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি।
