২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে হাতবোমা বিস্ফোরণ

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের আগে রাজধানীর পল্টন মোড়ে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 11:20 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বুধবার সন্ধ্যা ৭টার দিকে একটি যাত্রাবাহী বাস লক্ষ্য করে বোমাগুলো ছোড়া হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম।

বোমা বিস্ফোরণে বাসটির জানালার কাচ ভাঙলেও কেউ হতাহত হয়নি, বলেন তিনি।

ওসি সিরাজুল বলেন, দুর্বৃত্তরা একটি গলি থেকে বের হয়ে ৩/৪ বোমার বিস্ফোরণ ঘটায়।

আলোচিত দশট্রাক অস্ত্র মামলায় গত বৃহস্পতিবার আমির জোট সরকারের শিল্পমন্ত্রী আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তার দল জামায়াতে ইসলামী।

ওই মামলায় নিজামী ছাড়াও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনের মৃত্যুদণ্ড দেয় চট্টগ্রামের একটি আদালত।