শাহ আমানতে আবার সোনার বার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বুধবার তিন ঘণ্টার ব্যবধানে পাঁচ বিমানযাত্রীর কাছ থেকে ১০টি সোনার বার আটক করেছে বিমান বন্দর কাস্টমস।
কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টায় জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চার যাত্রী এবং রাত ৮টায় দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের এক যাত্রীর কাছ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।
প্রায় এক কেজি ১৬ গ্রাম ওজনের এসব বারের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা, বলেন মশিউর।
মঙ্গলবারও দুই দফায় ছয় যাত্রীর কাছ থেকে ১৪টি সোনার বার আটক করা হয়।
